পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 August 2025, 5:48 PM
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন এসপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।




