এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে বিকেলে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 03 August 2025, 10:55 AM
চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ রবিবার (৩ আগস্ট) নির্ধারণ করা হবে। বিকেল ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকার কমিশন কার্যালয়ে নতুন দাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত আগস্ট (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকেল ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকার কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
এদিকে আজ অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। এর আগে গত ২ জুলাই সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম।




