রাজধানীতে তীব্র যানজট
সিকডে
প্রকাশিত হয়েছে : 05 November 2024, 4:06 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামি মহাসম্মেলন। তাবলিগ কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এ সম্মেলনের আয়োজন করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন।
সম্মেলনস্থলের আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানী কার্যত অচল। মঙ্গলবার সকালে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
জাতীয়/আবির




