সিলেটে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত হয়েছে : 17 July 2024, 4:33 PM
সিলেট মহানগরীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুলাই) বেলা দুইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা পৌনে দুইটার দিকে নগরীর বন্দরবাজার কেন্দ্রীর মসজিদের সামনে থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার (হাজী দিনার)’র নেতেৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি হাছান মার্কেটের সামনে আসামাত্র মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরই মধ্যে পুরানলেন এলাকা থেকে যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আবারও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সিলেট/আবির




