ঢাকায় ফিরলেন পিটার হাস
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৩:২৫ অপরাহ্ণঢাকায় ফিরছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি। ১৬ নভেম্বর হঠাৎ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। এরইমধ্যে তার শ্রীলঙ্কা সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।
অবশ্য ঢাকায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের দাবি, পিটার হাস ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় সাংবাদিকদের জানান, মোহাম্মদ ইমরান সরকারের যথাযথ অনুমোদন নিয়েই ‘পারিবারিক ছুটিতে’ আছেন। সহসাই তিনি ওয়াশিংটনে ফিরবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছিল, কূটনৈতিক প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন।
তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছিলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন কতদিনের জন্য যাচ্ছেন, এটা কিন্তু অফিশিয়ালি জানাতে হয়। এটা পাবলিকলি জানানোর কথা নয়।
জাতীয়/হান্নান






