রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সিকডে
প্রকাশিত হয়েছে : 18 November 2023, 4:01 PMরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে যান তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি সরকারি গাড়িতে করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম নেন শেখ হাসিনা।
রাজনীতি/হান্নান





