সময় পেরিয়ে গেছে, সংলাপের সুযোগ নেই: কাদের
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ করতে হলে কাউকে বাদ দেয়া যাবে না, শতাধিক দলের সঙ্গে করতে হবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে তার সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাদের সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরো দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার। যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে জানিয়ে কাদের বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে।
সচিবালয়ে ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
জাতীয় পার্টির প্রসঙ্গে কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়।সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এনিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।
রাজনীতি/হান্নান






