সিলেট সিটির দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৬:২৭ অপরাহ্ণআনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার ( ৭ নভেম্বর) দুপুরে নগরভবনে মেয়র হিসেবে সব দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
দায়িত্ব হস্তান্তর শেষে আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে তার পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরআগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। তবে শপথগ্রহণ শেষ হয়েছে অনেক আগে। আজ অনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণে করলেন তিনি। অনুষ্ঠিত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের কারনে নির্বাচন বর্জন করেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। এরমধ্যে দিয়ে সিসিকের জনপ্রিয় মেয়র আরিফ জামানার অবসান ঘটলো, সেই সাথে শুরু হলো আনোয়ারুজ্জামানের নতুন অধ্যায়।
সিলেটসংবাদ/হান্নান






