সৎ ও নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার: ড. ইউনূস
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 October 2024, 9:34 PM
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৪’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৬ অক্টোবর) সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন।
প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।
জাতীয়/আবির




