বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : 16 March 2024, 4:43 AM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৫ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় ১৫ আগস্টের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকের শ্রদ্ধা
পরে তিনি রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বনানী কবরস্থানে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয়/হা




