সংরক্ষিত নারী আসনের তফসিল মঙ্গলবার: ইসি
সিকডে
প্রকাশিত হয়েছে : 05 February 2024, 8:09 PM
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামীকাল (মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি) হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে মঙ্গলবার কমিশন বৈঠক ডাকা হয়েছে। কালকে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হতে পারে।
এর আগে, নির্বাচন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটগত তথ্য চেয়েছিল ইসি। যা জোট বা দলগুলোর পক্ষ থেকে জমা দেয়া হয়েছে। এতে আওয়ামী লীগ, মহাজোটের শরিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে ৪৮টি আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি সংরক্ষিত আসন। এসব আসনে ভোটের তফসিল দেবে ইসি। সাধারণত একক প্রার্থী থাকায় এই নির্বাচনে ভোটের প্রয়োজন পড়ে না। তবে চলতি দ্বাদশ অধিবেশনে নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
জাতীয়/হান্নান




