আজ থেকে কাজ শুরু নতুন মন্ত্রীদের
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ
সরকারের নতুন মন্ত্রীরা আজ (রবিবার) থেকে কাজ শুরু করেছেন।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে সব মন্ত্রীরা মন্ত্রণালয়ের এসেছেন। স্ব স্ব মন্ত্রণালয়ে এখন অভ্যর্থনাপর্ব চলছে।
সবার আগে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বেলা ১১টায় ব্রিফিং করেছেন।
এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
জাতীয়/হান্নান





