সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।
পৌছার পরে হজরত শাহজালাল (র:) মাজার যাচ্ছেন বলে জানা যায়। তারপর শাহপরাণ (র.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি।
সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টার ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখবেন তিনি।
রাজনীতি/হান্নান





