আমরা অনেক কাজ করেছি, আশাকরি আপনারা আমাদের পাস করাবেন: পররাষ্ট্রমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : 24 November 2023, 5:02 PMপররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশাকরি আপনারা আমাদের পাস করাবেন।
শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিদেশীরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করবো। তারা যদি আমাদের উপর খর্ব হয়ে যায় তাহলে আমরা জানি কিভাবে প্রতিহত করতে হয়।
আমেরিকা খুব বাস্তববাদী সরকায়। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিবে আমরা সেই আশাই করছি।
এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি/হান্নান





