শনিবার ভাগ্য নির্ধারণ: কে হচ্ছে সুনামগঞ্জ-৫: নৌকার মাঝি, নতুন ভোটাররা চায় পরিবর্তন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৪:২১ অপরাহ্ণসুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের অন্যতম জনগুরুত্বপূর্ণ একটি সুনামগঞ্জ -৫ আসন।
ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলা নিয়ে গঠিত আসনটি বালু ও পাথরের আমদানি রুট হিসেবে শিল্পনগরী ছাতক নামে দেশজোড়ে বেশ সুনাম রয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মু্ক্তিযোদ্ধের ৫নং সাব-সেক্টর দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা পর্যটনা এলাকা, টেংরা গ্যাসফিল্ড, কৃষি শষ্য অর্থনৈতিক সম্পদের ভরপুর আর বালু পাথরে ব্যষ্টিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আশা যাওয়ায় এই উপজেলার ও বেশখ্যাতি রয়েছে।
সুনামগঞ্জ -৫ আসন (ছাতক- দোয়ারাবাজার) উপজেলা নিয়ে গঠিত এ আসনে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়ন সম্পৃক্ত রয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের তথ্য অনুযায়ি ছাতক উপজেলায় ভোটার সংখ্যা-২, ৬১, ৭৩৫ এবং দোয়ারাবাজার উপজেলায় ১, ৫৪, ২১৯ এ আসনে মোট ভোটার সংখ্যা- ৪, ১৫, ৯৫৪। কেন্দ্র সংখ্যা মোট- ১৫৯। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলেই ছিল এ আসনটি।
গুরুত্বপূর্ণ আসনটিতে টানা তিন মেয়াদসহ ৪ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীন রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী দ্বাদশ নির্বাচনে দলের মনোনয়ন পেতে বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জের আরেক ত্যাগি ও প্রভাবশালী নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরীসহ আরও ৫ জন।
স্থানীয় রাজনীতিতে শামীম চৌধুরীর উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক, অনুসারি ও বেশ পরিচিত রয়েছে। সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন সংগ্রামে সরাসরি এমপি মানিকের বিবেদমান পক্ষ হিসেবে সবসময় বিশাল সমর্থক বাহিনী নিয়ে জানান দিয়ে থাকেন তিনি।
এছাড়াও এই আসনে আওয়ামি লীগের মনোনয়ন চেয়েছেন যুক্তরাজ্য আওয়ামিলীগের কার্যকারী পরিষদের সদস্য আনিসুর রহমান আজাদ,সাবেক যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি এড,এমডি মতিউর রহমান নানু,আওয়ামী লীগ নেতা আব্দুস শহিদ মুহিত, মো. আখতার আহমদ ও সাহাব উদ্দিন।
আসনটিতে প্রার্থী হিসেবে দল নতুন কাউকে ভরসা করছে না পুরনোতে আস্থা রাখছে মনোনয়নপত্র জমাদানের পর থেকে ভোটারদের মনে চলছে এমন আলোচনা-সমালোচনা। সমর্থকদের একটি অংশ মনে করেন প্রবীন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে ৫ম বারের মতো বর্তমান এমপি মহিবুর রহমান মানিকের হাতেই নৌকার ভরসা উঠতে যাচ্ছে।
এদিকে দুই উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রার্থী পরিবর্তনের আওয়াজ তুলছেন (ছাতক-দোয়ারাবাজার) উপজেলার দল ও ভোটারদের বড় একটি অংশ। তাদের মতে টানা তিন মেয়াদের ক্ষমতায় থাকার পরও তৃণমূল পর্যায়ে কর্মী সমর্থক তৈরি করতে ব্যার্থ হয়েছেন বর্তমান সংসদ সদস্য।
দলের আভ্যন্তরীন বিভাজন দূর করতে নেতৃত্বের পরিবর্তন চান। নৌকার মাঝি হিসেবে তরুণ উদ্যমী প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।
ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে পরিবর্তনের বার্তা দিয়ে যাচ্ছেন ।
অন্যদিকে,নতুন ভোটাররা ও বলছেন একই কথা। দুই উপজেলার ভোটারদের সাথে আলোচনা করলে নতুন ভোটাররা জানান, প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যাচ্ছে দেশ। তাই উন্নয়নের সাথে প্রযুক্তির সম্পর্ক বিদ্যমান। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রীর সুদৃষ্টি কামনা করেন।
ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ছাতক -দোয়ারাবাসী এখন পুরাতন থেকে পরিবর্তন চায়। শামিম আহমদ চৌধুরী আওয়ামী রাজনীতিতে রাজপথে থেকে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।
আমার আশা করি দল শামীম আহমদ চৌধুরীকে মুল্যায়ন করবে, নৌকা দিয়ে ভরসা করবেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন নিতে প্রতিযোগিতা থাকলেও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের আমলে মহিবুর রহমান মানিক অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল আবারও আগের জায়গায় ভরসা রাখবে বলে আশাকরি।
মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলেন, বর্তমান সংসদ সদস্য ৪ বার ক্ষমতায় থেকেও দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পারেনি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পরিবর্তন প্রয়োজন। মানুষ এখন পরিবর্তন চায়। দুই উপজেলার সর্বস্থরের ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আশাকরি দল আমার উপর ভরসা করবে।
বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক জানান,বর্তমানে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য,বিদ্যুৎতায়ন থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়নে ছোঁয়া লেগেছে । তার উপর দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা রয়েছে। আবারও নৌকার হাল ধরতে প্রস্তুত রয়েছেন তিনি।
রাজনীতি/হান্নান






