জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ১:১৮ অপরাহ্ণরাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তারা সমাবেশ করার অনুমতি দেয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। উচ্চ আদালতেও এই বিষয়ে বিচার চলমান। যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতকে ঘোষণা করতে আইন সংসদে খুব শীঘ্রই পাস হবে। এরমধ্যে দলটি সমাবেশ করার অনুমতি কেন দেয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো জানেন।
নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াত শনিবার (১১ জুন) রাজধানীর ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে ১০ বছর পর সমাবেশের অনুমতি পায়।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ল রিপোর্টাস ফোরাম কর্তৃক আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।
ল রিপোর্টাস ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-এলআরএফের সাধারণ সম্পাদক আহমেদ সরোয়ার হোসেন ভুঁইয়া।
যুক্তরাষ্টের ভিসানীতির বিষয়ে তিনি বলেন, আমেরিকার রাষ্ট্রদূতকে বলেছি, আমরা অপমানিত হচ্ছি। এটি যেন শুধু একটি দলের বিপক্ষে প্রয়োগ করা না হয়। এটি যেন নিরপেক্ষভাবে হয়।
রাজনীতি/হান্নান





