সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
সিকডে
প্রকাশিত হয়েছে : 07 June 2023, 11:24 AM![]()
সিলেটের নাজিরবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন ১২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।
বুধবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সকাল ছয়টার কিছু আছে ৩০ জন শ্রমিক নিয়ে ওসমানীনগরের গোয়ালবাজারে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া পিকআপ ভ্যানটি। ছয়টার দিকে পিকআপ ভ্যানটি দক্ষিণ সুরমার নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানে থাকা ১২ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেয় দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সিলেট/আবির




