পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেটে আসছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
আগামী ২ মে (শনিবার) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁর প্রথম সিলেট সফর। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোনে স্বাক্ষরিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।
সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন প্রকল্পের উদ্বোধন করা হবে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সবশেষ সন্ধ্যা ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।




