এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি : ইরান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
তিনি আরো বলেন, এই আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘সততা ও সদিচ্ছার’ ওপর এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপর।
এর আগে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।




