লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার অন্তত ৫০০
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল ট্রাফালগার স্কোয়ারে ফিলিস্তিনপন্থী ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৮৭ বছরের মধ্যে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার।





