পীর হত্যা: সকালে সিদ্ধান্ত, দুপুরে হামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
গ্রামের পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ জোরে হেঁটে যাচ্ছেন। এ সময় অনেকে স্লোগান দিচ্ছিলেন। এর কয়েক মিনিট পর মিছিলকারীরা আস্তানায় পৌঁছে হামলা চালায়। শুরু করে ভাঙচুর। পাকা ঘরের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেয় আগুন।
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে এক ‘পীর’কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।
এম এইচ আ





