সিলেটে আজ থেকে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ শুরু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
সিলেট নগরীতে আজ রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’। সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে আয়োজিত এ মেলা সফল করতে লেখক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আয়োজকরা।
গত শুক্রবার (৩ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু।
সভায় তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লেখক ও সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনকে সফল করতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি মুহিত চৌধুরী, সাংবাদিক এম জে এইচ জামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ এবং কবি নিশাত ফাতেমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে এই গ্রন্থমেলা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।
আয়োজকেরা জানান, আজ বিকেল ৪টায় মেলার উদ্বোধন এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেলার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—৬ এপ্রিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল বৃক্ষরোপণ, ৮ এপ্রিল রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল আবৃত্তি, ১০ এপ্রিল চিত্রাঙ্কন, ১১ এপ্রিল ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণী।
এম এইচ আ




