তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, ‘গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে ভারত’
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রতিও দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন।”
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
একসাথে কাজ করার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা করছি।”
জাতীয়/আবির




