শ্রমজীবী-পথচারীদের মাঝে ল্যাব সাইন্স ডায়াগনস্টিকের ইফতার বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
রাজধানীর গ্রীন রোডে এলাকায় শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছ।
বৃহস্পতিবার (২১ মার্চ) ল্যাব সাইন্স ডায়াগনস্টিকের উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
এসময় আরো উপস্থিত ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ডা. আকবর, আজমীর শরিফের খাদেম সোহেল,হেলাল আহমদসহ প্রমুখ।
ইফতার বিতরণে অধ্যাপক ডা.স্বপ্নীল বলেন, একদিকে ঢাকায় ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশীরভাগই প্রায় সবরকম সুযোগ সুবিধা থেক বঞ্চিত । অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণের আয়োজন করেছে ল্যাব সাইন্স ডায়াগনস্টিক।
এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ব্যক্তিরা ইফতার সংগ্রহ করেন।
সারাদেশসংবাদ/হা





