সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ
প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ তারা মুখোমুখি হবে ফিলিস্তিনের। তার আগে তায়েফ সিটিতে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলতে যাচ্ছে লাল-সবুজরা।
আজ রবিবার ও ১৪ মার্চ হতে যাচ্ছে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় ম্যাচটি হচ্ছে রাত সাড়ে ১১ টায়। দুটি ম্যাচই হচ্ছে ক্লোজড ডোর।
ফিফা র্যাঙ্কিং অনুযায়ী সুদান বেশ শক্তিশালী দল। তারা রয়েছে ১২৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘কুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ বেশ কাজে দেবে।’
ক্রীড়াঙ্গন/আবির





