রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রইছ আলী’র দাফন সম্পন্ন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা রইছ আলী’র দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ১১ টা ১৫ মিনিটে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রব্বানী ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান,এসআই আছলাম উদ্দিন’র উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামর বাসিন্দা মুক্তিযোদ্ধা রইছ আলী শনিবার বিকাল ৪ টা ১৫ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সারাদেশসংবাদ/হা





