অধ্যাপক ডা.স্বপ্নীলের মায়ের জন্য শাহপরান মাজারে শিরনী বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বিশ্ব ব্যাংক এর উপদেষ্টা প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমদের সহধর্মিণী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী) বাদ এশা শাহপরান রঃ মাজারে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত (৪ ডিসেম্বর) দুপুরে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব ঢাকা বনানীর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামায আজ বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সিলেটসংবাদ/হ





