নারীদের অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। নারীদের স্বার্থে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, নারীদের অধিকারও সুনিশ্চিত করতে একান্তভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ব্যবসা-বাণিজ্যে নারীদের জন্য সরকারিভাবে বিশেষ সহায়তা দিয়ে যাচ্ছেন।
তিনি শনিবার ( ২৭ জানুয়ারী) সকাল ১০ টায় কবি নজরুল একাডেমির হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট বিভাগীয় শিক্ষা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, একটি জাতিকে সুস্থ করতে হলে শুধু নারী হলে চলবে না, নারী-পুরুষ উভয়কে এখানে ভূমিকা রাখতে হবে।
“অর্থনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ের মধ্য দিয়ে নারীর মুক্তি সম্ভব। নারী সমাজের লড়াই তাদের একার লড়াই না, এটা সকলের লড়াই।”
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় সহ সভাপতির সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান।
সিলেটসংবাদ/হ





