মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগের সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৪, ৫:০৮ অপরাহ্ণমাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যালী ও সমাবেশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রলীগ। আজ (২৪ জানুয়ারী) দূপুরে ভার্সিটির মিলনায়তনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ভার্সিটি ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, দেশের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে তাদেরকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। এ জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি প্রতিটি ছাত্র সংগঠনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এ জন্য খেলাধূলা বিনোদনমুখি করতে হবে তরুণ সমাজকে। তবেই মাদক ও সন্তাসের ভয়াল ছোবল থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা সম্ভব।
ভার্সিটি ছাত্রলীগ সংগঠনের শাখা সভাপতি শেখ লিপনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক দেব দে’র উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ভার্সিটি ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আফজল খান, সহ দপ্তর সম্পাদক ইসলাক উদ্দিন, সদস্য কবির হোসেন, পলি বেগম, নেপুর মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে শেখ লিপন বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর দায়িত্ব দিয়ে নয়, প্রত্যেক শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। যুব সমাজ যেন হতাশা বা অবসাদে না ভোগে, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সিলিং, কর্মমুখী প্রশিক্ষণ এবং খেলাধুলার ব্যবস্থা থাকা উচিত।
সাধারণ সম্পাদক দেব দে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তরুণদের মাঝে দেশপ্রেম ও আত্মসম্মানবোধ জাগিয়ে তুলতে হবে। তবেই তারা সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকবে।
সাংস্কৃতিক সম্পাদক মোঃ আফজল খান বলেন,`আমরা আমাদের ভােই বোনেদের মতোই সহপাঠি বন্ধু বান্ধবদেরকে সময় দিতে হবে। তবেই সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে তারা বিপথগামি হবে না।
রাজনীতি/হা





