শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: ডা. দুলাল
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ণবাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বিগত নির্বাচন গুলোতে আওয়ামী লীগ গনতান্ত্রিক প্রক্রিয়াতেই সরকার ক্ষমতায় এসেছে এবং আগামীতে ঠিক একই ভাবেই ক্ষমতায় আসবে। তাই আমি মনে করি, একটানা ৩ মেয়াদে সরকার ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন সাধণ করেছে সে উন্নয়নের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিলে জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে।
শুক্রবার (২৮ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালাবাজার ও তেতলি পয়েন্ট বাজারে গণসংযোগকালে তিনি একথা বলেন।
গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটসংবাদ/হান্নান






