এরশাদ ছিলেন জনগনের বন্ধু ও আধুনিক বাংলাদেশের রূপকার : জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণজাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি ও সুনামগঞ্জ ৫-(ছাতক-দেয়ারাবাজার)আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেছেন, মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন জনগনের বন্ধু ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার রুপকার। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারই প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর (কুনিমুড়া) বাজারে গণসংযোগ শেষে তিনি একথা বলেন। এর আগে তিনি জাপা’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে উপজেলার ইছামতী বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় জাপা নেতা জাহাঙ্গীর আলম বলেন, এরশাদের আদর্শে আগামীতে ক্ষমতায় গিয়ে আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। তার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার মধ্যদিয়ে তারই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে ছাতক -দোয়ারাবাজার আসনে লাঙল প্রতিকে মনোন্নয়ন নিয়ে এমপি পদে নির্বাচন করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
রাজনীতি/হান্নান






