দক্ষিণ সুরমায় ২ জনের করোনাপজিটিভ, বাড়ি লকডাউন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ৪:৩৯ অপরাহ্ণস্টাফ রিপোর্ট :
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামে আজ ২ জন করোনা রোগী শনাক্তকরা হয়েছে।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ২ জনের কয়েকদিন যাবত সামান্য খুসখুসে কাশি থাকায় তারা সন্দেহমূলক ভাবে পরীক্ষা করেন।
পরিক্ষায় তাদের পজিটিভ ধরা পড়ে । এ দুই জনের অন্য কোনো সমস্যা না থাকায় তাদেরকে বাড়িতেই হোম আইসোলেশন এ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, এবং স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত থেকে বাড়িটি লকডাউন করেন। . . . . . . . . .




