দুই নার্সসহ জকিগঞ্জে আরো ৩ জন করোনায় আক্রান্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ৩:২৯ অপরাহ্ণস্টাফ রিপোর্ট ::
জকিগঞ্জ উপজেলায় অারো নতুন তিন জন করোনায় অাক্রান্ত হয়েছেন। তারা হলেন জকিগঞ্জ স্বাস্খ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা খাতুন(৫১),সিনিয়র নার্স শিউলী হাজদা(৩০) ও প্রধান অফিস সহকারী তাজুল ইসলাম সুমন(২৮)। ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে যে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে এই তিনজনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। জকিগঞ্জ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্খ্য কর্মকর্তা ডা: অাব্দুল্লাহ অাল মেহেদী। জকিগঞ্জ নিউজ ১ মে দুইজনের পজেটিভ সম্পর্কে তথ্য পেয়েছিল। নাম ও নম্বরের পার্থক্য থাকার কারণে বিষয়টি নিয়ে সিলেটে ধুম্রজাল তৈরী হয়েছিল। ২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার অাব্দুল হান্নান। ডা অাব্দুল আহাদের এটেনডেন্স ফখরুল ইসলামের করোনা পজেটিভ ধরা পড়ে ১ মে। নতুন অাক্রান্ত তিনজন অাগে থেকেই হােমকোয়ারেন্টাইনে ছিলেন। কারো উপসর্গ না থাকায় তারা বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। . . . . . . . . .




