কোম্পানীগঞ্জে ধরা পড়লো বাঘের বাচ্চা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২০, ৩:২৪ পূর্বাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে মেছো বাঘের এক শাবক আটক করা হয়ছে। উপজলোর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকার গুচ্ছগ্রামের আতাউর মিয়ার কলোনি থেকে আতাউরের ছেলে মাসুম ও ভাই শামিম মেছো বাঘটি আটক করেন।
এলাকাবাসীর ধারণা, ভারতের মেঘালয়ের পাহাড়ী এলাকা থেকে এ মেছো বাঘটি বংলাদেশে প্রবেশ করে।
সোমবার সকাল ৮টা থেকে বাঘটি তাড়া করে বিকালে বাঘটি আটক করে খাচায় বন্দি করে ভোলাগঞ্জ গ্রামের আতাউরের বাড়িতে রাখা হয়।
আতাউর মিয়া জানান, মেছো বাঘটি আটক করে আমার বাড়িতে আটক করে রাখা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বনবিভাগকে বলা হয়েছে। তারা জানিয়েছেন মঙ্গলবার তারা এসে মেছো বাঘটি নিয়ে যাবেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, মেছো বাঘ আটকের খবর পেয়েছি। বনবিভাগের সাথে কথা হয়েছে তারা বাঘটি নিয়ে যাবেন। . . . . . . . . .




