সারাদেশ
৭:০৯:০৮, ০১ নভেম্বর ২০২৫ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বিস্তারিত
ক্রীড়াঙ্গন
পুনরায় টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ পর্যন্ত থাকবেন এ দায়িত্বে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্র পর্যন্ত বাংলাদেশকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নেতৃত্বে দেবেন তিনি। গত ২৮ জুন শ্রীলঙ্কার বিস্তারিত
জাতীয়
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজ শনিবার পটুয়াখালী জেলার কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বিস্তারিত
জাতীয়
ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। এই অবস্থায় শনিবার (১ নভেম্বর) রাতের মধ্যে দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বিস্তারিত
সারাদেশ
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর-পেন্টাগন। কেননা এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মজুদের ওপর প্রভাব ফেলবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই রয়ে গেছে। শুক্রবার বিস্তারিত
সারাদেশ
আন্দোলনরত বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের জন্য অনুষ্ঠিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সোয়া বিস্তারিত
সারাদেশ
কানাইঘাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী এক স্কুল শিক্ষিকা। বুধবার (২৯ অক্টোবর) সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম ফাতিমা বিস্তারিত
শীর্ষ সংবাদ
ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। বাসদ নেতারা অভিযোগ করেছেন, সকালে নিয়মিত পাঠচক্র চলাকালে হঠাৎ পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা যায়নি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচি পালনের চেষ্টা করেছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।যাচাই বাছাই শেষে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো‘অন্যদিকে বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন,‘ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ নিষেধাজ্ঞা দেয়, এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। তবে সব শ্রমিককে তা জানানো সম্ভব হয়নি। সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন শ্রমিক জড়ো হন, কিন্তু কার্যালয়ে শুধু পাঠচক্র চলছিলো। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে।’ এর আগে একই ইস্যুতে শুক্রবার মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকেও আটক করে পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা। ওই সময় আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন বামঘরানার রাজনীতিকও আন্দোলনে অংশ নেন। আন্দোলনকারীরা ব্যাটারি রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন। সেই আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগেই সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করা হলো। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।’ উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে শতাধিক রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়,এরপর থেকেই নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে। সিলেট সংবাদ/আবির
শীর্ষ সংবাদ
ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে বিস্তারিত
সিলেট সংবাদ
Mastering HTML5 Gaming Experience at Win Diggers Casino Uk HTML5 is the engine that powers today’s fast, smooth casino games. Unlike older Flash titles, HTML5 runs directly in web browsers বিস্তারিত
আন্তর্জাতিক
দ্বিতীয় মেয়াদের জন্য সামিয়া সুলুহু হাসানকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে সামিয়া হাসান নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন চামা বিস্তারিত
সারাদেশ
অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সর্বত্রভাবে বিস্তারিত