সিলেটে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৭, ১২:৫১ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল।
৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।
মিছিলের জন্য সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা ১১টায় শহীদ মিনার থেকে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে মিছিল করতে না পেরে নগরীর আম্বরখানার দিকে চলে যান নেতাকর্মীরা। আম্বরখানা থেকে পুনরায় মিছিলের চেষ্টা করলে আবারও পুলিশ তাদের বাধা দেয়। ফলে মিছিল না করেই ফিরে যান তারা।
বাধা দেয়া প্রসঙ্গে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, বিএনপি মিছিলের ব্যাপারে প্রশাসনের অনুমতি নেয়নি। তাই তাদের মিছিল করতে দেওয়া হয়নি।
. . . . . . . . .





