চাকা ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৬, ২:২৯ অপরাহ্ণঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ওমানের মাসকট থেকে
উড্ডয়নের পরেই বিমানটির একটি চাকা ফেটে যায়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার একটু পরেই বিমানটি সরাসরি ঢাকায় অবতরণ করে। দুই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা শুরু হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়িং ৭৩৮ ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা ছিল। উড্ডয়নের পরেই বিমানটির পেছনের বাঁ দিকের একটি চাকা ফেটে যায়। এ কারণে বিমানটি সরাসরি ঢাকায় অবতরণ করে। যাত্রীদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মিরাজ প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার পর ফ্লাইটের ওঠানামা শুরু হয়।
. . . . . . . . .





