ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ জব্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ৯:১৪ পূর্বাহ্ণসিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিট থেকে পরিত্যক্ত অবস্থায় বুধবার সকালে প্রায় ৮-৯ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে এয়ারপোর্ট কাস্টমস। সকাল ৬টা ২০
মিনিটে আবুধাবি থেকে ছেড়ে একটি বিমান(বিজি-২২৪) থেকে স্বর্ণের এ চালান উদ্ধার করা হয়। সকাল সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বর্ণের বার গুলোর গণনা চলছিল। ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . .






