মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক মাহবুব মুরাদ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
আজ শুক্রবার সকালে মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ করলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।এর মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর উদ্বোধন করেন।উদ্ধারকৃত খাস জমির পরিমাণ ২.৮৪ একর।ইহা সিলেট সদরের মালনীছড়া ২য় খন্ড মৌজায় অবস্থিত।যাহার জেএল নং – ৬৯,খতিয়ান নং – ০১, বিএস দাগ নং – ১০।
বৃক্ষরোপনকালে আরো উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান,সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ,সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির,সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ,সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।
সিলেটসংবাদ/হা




