ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ ও মানববন্ধন
সোহেল মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৯:৪২ অপরাহ্ণফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদ।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিলে আরো যোগদেন সুরমা ইউনিয়নের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। এ সময় তাদের ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরায়েল’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। পৃথিবীর সবচেয়ে তথাকথিক পরাশক্তি আমেরিকা অবশ্যই তাদের লেজ গুটিয়ে নিবে এবং তারা পৃথিবীর দেশে দেশে তাদের খবরদারি বন্ধ করবে। তাদের আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গায় থাকুন, আরব বিশ্ব থেকে পিছে হটে যান। তাহলে আপনারা ভালো থাকবেন। যদি আপনারা আরব বিশ্বে খবরদারি করেন, তাহলে আপনারা টিকে থাকবেন না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার,রাজনীতিবিদ ইকবাল হোসেন বুলু,সমাজসেবক মনির উদ্দিন,ব্যবসায়ি ইকবাল হোসেন আকুল, রাজনীতিবিদ শফিকুল ইসলাম আর্মি, মাওলা মাহবুব আহমদ প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান






