সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শোক দিবস পালিত
মইনুল হাসান আবিরঃ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে। শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১১টায়। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আগামী সংসদ নির্বাচন সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রত্যাশী গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার অত্যন্ত আস্হাভাজন একজন সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী।
পরে এই শোক র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারপর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে যৌথভাবে এক শোক র্যালি শেষে নেতাকর্মীরা উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে এক শোক র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
সিলেট/আবির





