প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে হত্যার মূল হোতা আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণআলোচিত মা ও তিন সন্তানকে হ’ত্যার ঘটনার মূল হো’তাকে গ্রে’ফতার করেছে পুলিশ ব্যুরো অব ইন’ভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রে’ফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান। গ্রেফ’তারকৃত মূল হোতার নাম পারভেজ (২০)। গ্রে’ফতার হওয়া পারভেজ (২০) আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও ওই হ’ত্যাকা’ণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।
পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজুর রহমান বলেন, রাতে পারভেজকে উপজেলার জৈনাবাজার আবদার এলাকা থেকে গ্রেফ’তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হ’ত্যা’কাণ্ডের দায়িত্ব স্বী’কার করে। পরে তাকে নিয়ে অভি’যানে বের হয় পিবিআই।
তিনি আরও জানান, এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতো র’ক্তমা’খা কাপড় ও মা’টির নি’চে চা’পা দেয়া অবস্থায় মোবা’ইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়’জামার ভেতর থেকে তিনটি গলার স্বর্ণের চেইন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান এই পিবিআই কর্মকর্তা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের ম’রদেহ উদ্ধার করে পুলিশ।
জে/আ . . . . . . . . .





