অবশেষে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ৬:২০ অপরাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক সৌদি প্রবাসীর স্ত্রী’র শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ৯ এপ্রিল জ¦র, সর্দিতে আক্রান্ত এই নারীসহ এই উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে করোনায় আক্রান্ত কী-না যাচাইয়ের জন্য পাঠানো হয়। রোববার দুপুর ১২ টায় সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, উপজেলার চÐিপুর গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত। বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভা শেষে বিকাল ৫ টায় জেলা প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন ঘোষণা করেন।
করোনা আক্রান্ত ওই মহিলার বাড়ি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। মহিলার স্বামী গত ৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরেছিলেন। সৌদি ফেরৎ স্বামী ১৪ দিন হোম কায়ারেন্টিনে ছিলেন বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ জানান, করোনায় আক্রান্ত ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন থাকবে। . . . . . . . . .





