ধর্মপাশায় প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামে প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত আনুমানিক তিনটার দিকে চোরেরা বসতঘরের গ্রিলের তালা ভেঙে এবং স্টিলের দরজার অংশ কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমিরা ও সোকেসের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে।
ক্ষতিগ্রস্ত কৃষক বকুল শেখ (৬০) জানান, তাঁর দুই ছেলে দুবাই প্রবাসী। ঘরে ধান বিক্রির দুই লাখ টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার—দুটি চুড়ি ও একটি চেইন রাখা ছিল, যা চোরেরা নিয়ে গেছে।
তিনি বলেন, ‘রাতের অন্ধকারে কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা সব নিয়ে গেছে।’ এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
মো. সহিদ উল্যা, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন—ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ




