সিলেট বিভাগের ২৬০ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
সিলেট বিভাগে এখনো ২৬০টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে প্রাথমিক শিক্ষা বিস্তারে বড় ধরনের ঘাটতির বিষয়টি আবারও সামনে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য তুলে ধরা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, সারাদেশে মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে সিলেট বিভাগের সংখ্যা ২৬০।
সংসদে উপস্থাপিত বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগ-এ ৭১৭টি, চট্টগ্রাম বিভাগ-এ ৮১৮টি, রাজশাহী বিভাগ-এ ৩৫৫টি, রংপুর বিভাগ-এ ৩৭টি, খুলনা বিভাগ-এ ৩৪৯টি, বরিশাল বিভাগ-এ ৪৫টি এবং ময়মনসিংহ বিভাগ-এ ২৬৬টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এসব বিদ্যালয়বিহীন গ্রামে নতুন স্কুল স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ




