সিলেটের বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা আর নেই
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
জানা যায়, মির্জা জামাল পাশা ছিলেন একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব-সেক্টরের অধীনে সিলেটের বিভিন্ন এলাকায় সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি ভারতের আসামের ইন্দ্রনগরে ২৮ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তাঁর ফ্রিডম ফাইটার (এফএফ) নম্বর ছিল ১৭৩।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের অক্টোবর মাসে লঘুচর ক্যাম্পে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তাঁর বুকের বাম পাশ দিয়ে প্রবেশ করে হাতের জয়েন্টের পেছন দিয়ে বেরিয়ে যায়, ফলে তাঁর বাম হাত প্রায় অবশ হয়ে পড়ে। জীবনের বাকি সময় তিনি এই আঘাতের যন্ত্রণা বহন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ।
এম এইচ আ





