ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
বলিউড অভিনেত্রী থেকে লেখক হয়ে ওঠা টুইঙ্কেল খান্না সামাজিক মাধ্যমে বরাবরই সরব। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাঁর মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি তাঁর একটি নতুন পোস্ট ঘিরে আবারও নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।
রবিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি।
তার মতে, একদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা—এই জটিল সমীকরণকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেছেন।
টুইঙ্কেলের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার রসবোধের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।




