সুনামগঞ্জে ধানের চারা কাটা নিয়ে সংঘর্ষে, নিহত ১
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানের চারা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও একই গ্রামের মছরব আলী প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুরে ধানের চারা কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
এম এইচ আ




