বাহুবলে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির চাপায় মোতালিব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শেওড়াতুলী এলাকার আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার বুড়িনাও এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে করে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন মোতালিব। পথে শেওড়াতুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ লরির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম এইচ আ





