হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক।
বিজিবি সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভাঙারি মালামাল বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে মালামালের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।
এ ছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব পণ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম এইচ আ





